বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৩ লাখ টাকার ক্ষতি: এক ব্যবসায়ী সহায়তা পেলেও দুশ্চিন্তায় দুজন নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ নিরসন: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, মোতায়েন ১৩ প্লাটুন বিজিবি কালিয়াকৈরে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক

নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহাদাত হোসেন সেলিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View
28

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলেই চলবে না, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি।

বুধবার (৪ নভেম্বর) রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির হলরুমে আয়োজিত একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা জীবনের এই নতুন অধ্যায়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের দেশ সেবায় ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শরীফ উল্যা আল শামস।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু, ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিএসসি, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ মাহমুদ ফারুক ও সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা।

নবীন শিক্ষার্থীদের বরণ পর্ব শেষে একটি মনোজ্ঞ ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com