বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা

পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View
29

ইবি প্রতিনিধি :

পোশাক শিল্পের শ্রমিকদের চলমান ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। একইসঙ্গে শ্রমিকদের ওপর চালানো পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২ নভেম্বর) ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূর আলম এবং সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব যৌথভাবে এই বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে পোশাক শ্রমিকরা মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। অথচ তারা যখন নিজেদের নায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও মৌলিক অধিকারের দাবিতে রাজপথে নামছেন, তখন তাদের ওপর হামলা ও হয়রানি চালানো হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ আরও বলেন, আলোচনার মাধ্যমে শ্রমিকদের সমস্যার সমাধান না করে বলপ্রয়োগ কিংবা দমনমূলক নীতি গ্রহণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান জীবনযাত্রার ব্যয় অনুযায়ী মজুরি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা ও সম্মান বজায় রাখার জোর দাবি জানান তারা।

পরিশেষে, শ্রমিকদের ওপর সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও হয়রানি অবিলম্বে বন্ধ করে তাদের সব যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com