রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির দলীয়করণ চলছে: সাদিক কায়েম লালমনিরহাটে এইচএসসি ফলে বড় বিপর্যয়: দুই বছরে পাসের হার কমল ৩২%, শূন্য পাস ৬ প্রতিষ্ঠানে রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১ সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কুরবান আলী কাজলের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View
26

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বেপরোয়া গতির একটি বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাকিব হোসেন (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। সদ্য প্রকাশিত আলিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

১ নভেম্বর (রবিবার) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকার স্মার্ট একাডেমির সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নিহত শাকিব মোটরসাইকেলযোগে রায়পুরের কেরোয়া ইউনিয়ন থেকে রামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে স্মার্ট একাডেমির সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বিআরটিসি বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে সড়ক দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরুদ্ধ করে রাখেন। ফলে দীর্ঘ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিহত শাকিব হোসেন রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র পুত্র। সম্প্রতি প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে তিনি রায়পুরের লামচরী কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com