রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির দলীয়করণ চলছে: সাদিক কায়েম লালমনিরহাটে এইচএসসি ফলে বড় বিপর্যয়: দুই বছরে পাসের হার কমল ৩২%, শূন্য পাস ৬ প্রতিষ্ঠানে রামগঞ্জে বাসার ছাদে গাঁজা চাষ, ৫ ফুট গাছসহ আটক ১ সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী কুরবান আলী কাজলের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময়

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২ Time View
3

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে জলপাই গাছ থেকে নিচে পড়ে রিফাত চৌধুরী (১৬) নামের এক মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিফাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরী বাড়ির মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে এবং স্থানীয় আশারকোটা দাখিল মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর বন্ধুদের সাথে জলপাই পাড়তে ও গাছের ডালপালায় ওঠে রিফাত। এ সময় হঠাৎ হাত ফসকে সে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে দীর্ঘ দুই দিন মৃত্যুর সাথে লড়াই করার পর রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার টেস্ট পরীক্ষা চলছিল। রিফাতের এমন আকস্মিক ও untimely প্রয়াণে তার পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয় মাস্টার জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com