শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
নাটোরে জমকালো আয়োজনে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬ শুরু গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা: পেলেন ক্যান্সার রোগী ও মেধাবী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন ফ্যামিলি কার্ড ও ভাতার জন্য টাকা নিলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা: পেলেন ক্যান্সার রোগী ও মেধাবী শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ Time View
1

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুরে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে ‘রাশিদ-নিলু ফাউন্ডেশন’। সমাজের অসচ্ছল, দুস্থ ও মেধাবী মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় উপজেলার দুইজন ক্যান্সার রোগী, এক মেধাবী শিক্ষার্থী এবং এক নারীর বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করেছে সংস্থাটি।

শুক্রবার (গত শুক্রবার) বিকেলে স্থানীয় চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, ২০২১ সাল থেকে ফাউন্ডেশনটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম নিয়মিতভাবে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে গুরুদাসপুরের ক্যান্সার আক্রান্ত রোগী আশিক বিল্লাহ শিমুল (২৮), চাঁচকৈড় পুরানপাড়ার নূরে জান্নাত (১০), রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী শাহাদাৎ হোসেন এবং শাহাপুরের এক নারীর বিবাহ উপলক্ষে এই অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, উপদেষ্টা মো. শহীদুল ইসলাম ও মো. আব্দুল খালেক। এ সময় চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ ও উপদেষ্টা আবুল কালাম আজাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাশিদ-নিলু ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও উপবৃত্তি বিতরণ, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছে। এছাড়া যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহমূলক কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি। দিন দিন তাদের এই জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com