সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা
শুভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর শহরের ঐতিহাসিক শ্রী শ্রী মা ভবতারা মন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল তাঁর সাথে উপস্থিত ছিলেন।
মন্দিরে পৌঁছালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মন্দির কমিটি এবং স্থানীয় ভক্তরা মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে মন্ত্রী পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন,
“বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্গোৎসব কেবল একটি সম্প্রদায়ের নয়, এটি আমাদের সার্বজনীন উৎসব। সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ উৎসব উদ্যাপন করবে—এটাই আমাদের আসল পরিচয়। পূজা উদ্যাপনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আমরা চাই শেরপুরসহ সারা দেশের প্রতিটি মণ্ডপে মানুষ নিরাপদে ও আনন্দের সাথে উৎসব উপভোগ করুক।”
এ সময় আরও উপস্থিত ছিলেন:
এছাড়াও মন্দির পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। পরিদর্শন শেষে মন্ত্রী পূজা আয়োজকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।