বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View
36

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোর জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন, অপরাধ দমন, মামলা তদন্তের অগ্রগতি পর্যালোচনা এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধপ্রবণ এলাকায় পুলিশের নজরদারি ও নিয়মিত টহল বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত এবং মানসম্মত পুলিশি সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব কর্মকর্তাকে পেশাদারত্ব, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন তিনি।

সভা সূত্রে জানানো হয়, একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে এবং জনগণের নিরাপত্তা বিধানে নাটোর জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করা হয়।

উক্ত সভায় নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com