রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (দেড় বছর) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘুম থেকে জেগে মাকে খুঁজতে গিয়ে বাড়ির পেছনে পুকুরপারের দিকে যায় শিশু রাইসা। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে গভীর পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর মেয়ের কোনো সাড়াশ শব্দ না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পেছনের পুকুর থেকে রাইসার মরদেহ উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভোলাকোট ইউনিয়নের ইউপি সদস্য মাইন উদ্দিন কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের খোঁজে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।