শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম

রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View
19

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাত শতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া চাঁদপুরী শাহে জামে মসজিদ প্রাঙ্গণ ও পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘রামগঞ্জের পথে’-এর উদ্যোগে এবং ফ্রান্সপ্রবাসী বিএনপির অর্থ সম্পাদক সাইফুল ইসলামের অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে ডা. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্পের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আবুল হাসেম, রামগঞ্জ বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান হোসেন খান জয়সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীরা জানান, ফ্রান্সপ্রবাসী সাইফুল ইসলাম ও স্মার্ট টেকনোলজির স্বত্বাধিকারী জহিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে বাড়ির কাছেই চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। অসহায় মানুষের কল্যাণে এই মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

এ বিষয়ে ফ্রান্স বিএনপি’র কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, “অসহায় মানুষের সেবা করা এবং তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com