মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Title :
বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
22

মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।

পার্বত্য অঞ্চলে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং পাহাড়ি-বাঙালি সদ্ভাব আরও সুদৃঢ় করার মহৎ উদ্দেশ্যে বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বেতছড়া বাজার যুব সংঘের মাঝে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে, বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি-এর নির্দেশনায় বেতছড়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে স্থানীয় তরুণদের হাতে একটি ফুটবল ও এক সেট জার্সি তুলে দেওয়া হয়। আসন্ন ফুটবল টুর্নামেন্টে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিয়মিত খেলাধুলায় উৎসাহ জোগানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জোন কমান্ডারের প্রতিনিধি হিসেবে বেতছড়া ক্যাম্পের কমান্ডার স্থানীয় যুবকদের হাতে এসব খেলার সরঞ্জাম হস্তান্তর করেন। সেনাবাহিনীর এমন সহযোগিতাপূর্ণ পদক্ষেপে বেতছড়া বাজার যুব সংঘের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং খেলাধুলাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর সেনা জোন স্থানীয় তরুণদের ইতিবাচক মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com