বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৩ লাখ টাকার ক্ষতি: এক ব্যবসায়ী সহায়তা পেলেও দুশ্চিন্তায় দুজন নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ নিরসন: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, মোতায়েন ১৩ প্লাটুন বিজিবি কালিয়াকৈরে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ নিরসন: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, মোতায়েন ১৩ প্লাটুন বিজিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
19

শেখ মোহাম্মদ কামরুজ্জামান গাজীপুর

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লী বিদ্যুৎ ও সফিপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বর্তমানে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনের পর শ্রমিকরা এখন বুঝতে পারছেন যে সরকার তাদের দাবি পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করছে। এই বাস্তব বুঝতে পেরে তারা ধীরে ধীরে আন্দোলন থেকে সরে আসছেন। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলেই দেখা যাবে যে রাস্তাঘাট ফাঁকা রয়েছে এবং স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

গাজীপুর শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ১৩ প্লাটুন বিজিবির পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com