মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
নাটোরে সিংড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা নিয়ে ‘আলাপন’ অনুষ্ঠান ইবিতে ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ডিসি গোল্ডকাপ ফুটবল: নকলাকে হারিয়ে ফাইনালে শেরপুর সদর নাটোরের গুরুদাসপুরে কাতার চ্যারিটির উদ্যোগে ২১ পরিবারের মাঝে জীবিকার উপকরণ বিতরণ গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ১ কুড়িগ্রাম-১ এমপির এপিএসের নামে অপপ্রচার: নাগেশ্বরী থানায় জিডি কাশীরামবেলপুকুর ইউপি নির্বাচন: নারী সদস্য পদপ্রার্থী আরজু আরার ব্যাপক প্রচারণা ও জনসেবার প্রতিশ্রুতি গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৯ শেরপুরে আকিজ গ্রুপের ‘স্পিড’ পান করে তিন জন হাসপাতালে, মান নিয়ে প্রশ্ন শেরপুরে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ, নারীর ক্ষমতায়নে জোর এমপির

নিবন্ধন অধিদপ্তর হস্তান্তরের প্রতিবাদের রামগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি ও সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View
63

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরকে আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিবাদ সভা ও কর্মবিরতি পালন করেছেন দলিল লেখকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে রামগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় সমিতির নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিবন্ধন অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলে দলিল লেখকদের পেশাগত জীবনে নানামুখী জটিলতা তৈরি হতে পারে। এর ফলে পেশাচ্যুত হওয়ার পাশাপাশি সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তি বহুগুণ বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এই হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানিয়ে তারা রোববার বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

রামগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশানের নেতৃত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদ আলী, দপ্তর সম্পাদক নুরুন নবী রায়হান, কোষাধ্যক্ষ জাফরউল্লাহ, প্রচার সম্পাদক সোলাইমানসহ সমিতির বিভিন্ন স্তরের সদস্য ও প্রবীণ দলিল লেখকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com