বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
এনজিও খুলে শত কোটি টাকা আত্মসাৎ, জেলপলাতক আনিছ গ্রেফতার ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি অভিবাসী ভেবে পাকিস্তানের যুব ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ! সুন্দরগঞ্জে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে বন্ধ শত শত পোশাক কারখানা, দিশেহারা মালিক-শ্রমিকরা র‍্যাবের মতো আরেকটি বাহিনী গঠন নিয়ে সংসদে প্রশ্ন তুলেছে বিরোধীদল হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View
61

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি জুয়ার আসরে আকস্মিক অভিযান পরিচালনা করে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থل থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা এবং তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বাজার সংলগ্ন বিজিবি ক্যাম্পের পেছনের একটি সুপারি বাগানে এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে কয়েকটি জুয়ার আসর বসত। দূরদূরান্ত থেকে জুয়াড়িরা এসে সেখানে আসর জমাতো এবং জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবনেরও অভিযোগ ছিল।

মাদক, চোরাচালান ও জুয়া নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই জুয়ার আসরটি চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কয়েকজন জুয়াড়ি পাশের একটি পরিত্যক্ত নর্দমা ও গোবরের গাদায় লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযানে আটক চার ব্যক্তি হলেন—বাগভান্ডার এলাকার ময়না হক (৬৫), মাসুম হোসেন (৪৪), খামার পত্রনবীশ এলাকার গাজীউর রহমান (৪৭) এবং একই এলাকার নজরুল ইসলাম (৪১)।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সাধারণত জুয়া এবং মাদকের আসরগুলো সমান্তরালে চলে। অপরাধ দমনে মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com