রামগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
১৪
Time View
রামগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃলক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা সেবনের অপরাধে মনির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নিচহরা মিয়া বাড়ির সামনে রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে গাঁজা সেবনের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হয় এবং অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
17
রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা সেবনের অপরাধে মনির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নিচহরা মিয়া বাড়ির সামনে রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে গাঁজা সেবনের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হয় এবং অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।