বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
রামদা শান দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল অনিয়মের অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের পদত্যাগ ১০ অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, লাগবে না অভিজ্ঞতা আক্কেল দাঁত কেন ওঠে, আর উঠলেই কেন এত ব্যথা? রামগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ প্রতারক গ্রেপ্তার, স্ট্যাম্প ও চেক উদ্ধার সিংড়ায় সার বিক্রিতে অনিয়ম: খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাটোরে লালপুরে নবম শ্রেণির অবিবাহিত ছাত্রীর মৃত নবজাতক প্রসব, চাঞ্চল্য নাটরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝাওপাড়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে শোকজ লালমনিরহাটে ৩৯৮ বোতল মাদকসহ দুই কারবারি গ্রেফতার

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ প্রতারক গ্রেপ্তার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
4

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় ভুক্তভোগী এক ব্যক্তির কাছ থেকে বলপূর্বক আদায় করা সই করা সাদা স্ট্যাম্প ও দুই লাখ টাকার ব্যাংক চেক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পশ্চিমপাড়ার মৃত হামিদুর রহমানের স্ত্রী মোছা. চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেরাহাসন গ্রামের মো. নান্টু প্রামানিকের ছেলে মো. রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জের মো. সামসুল ইসলামের ছেলে মো. নাঈম হোসেন (২৫)।

পুলিশ জানায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক স্কুলশিক্ষকের পূর্বপরিচিত ছিলেন চামেলী আক্তার মিলি। গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথা বলার অজুহাতে ওই শিক্ষককে নওগাঁ শহরের নিজের বাসায় ডেকে নেন তিনি। শিক্ষক বাসায় পৌঁছানোর পর মিলি ও তার সহযোগীরা তাকে অবরুদ্ধ করে মারধর ও ভয়ভীতি দেখান। একপর্যায়ে তার কাছে থাকা ৫ হাজার টাকা কেড়ে নেওয়ার পাশাপাশি ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং দুই লাখ টাকার একটি চেক লিখিয়ে নেন। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশি তদন্ত শুরু হয়। প্রায় এক সপ্তাহের ধারাবাহিক অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের এই চার সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই আন্তঃউপজেলা প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে নানা কৌশলে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে আসছিল। এছাড়া গোপন ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com