সিংড়ায় সার বিক্রিতে অনিয়ম: খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
৩
Time View
সিংড়ায় সার বিক্রিতে অনিয়ম: খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
ইমাম হাছাইন পিন্টু, নাটোরনাটোরের সিংড়ায় সার বিক্রির সময় অনিয়ম করায় আব্দুর রাজ্জাক নামের এক খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ও ছাতারদিঘী বাজারে পরিচালিত অভিযানে এই অনিয়ম ধরা পড়ে। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় তাঁকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।সিংড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ীদের সরকারি বিধিমালা মেনে সঠিকভাবে সার বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।
7
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের সিংড়ায় সার বিক্রির সময় অনিয়ম করায় আব্দুর রাজ্জাক নামের এক খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ও ছাতারদিঘী বাজারে পরিচালিত অভিযানে এই অনিয়ম ধরা পড়ে। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় তাঁকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ীদের সরকারি বিধিমালা মেনে সঠিকভাবে সার বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।