মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
চবিতে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং-যৌন হয়রানির অভিযোগ ‘তুমি চিরন্তন’, মেসিকে ডি পল-রোমেরোদের বিদায় ঢাকা ক্লাব সদস্যদের তথ্য চুরির অভিযোগ, আরআইটিবিডির সিইও রনি রিমান্ডে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় বিএনপি, ভিন্ন বাস্তবতায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : রিজভী শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ‎থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত সুন্দরগঞ্জে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ২০৯ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ঢাবির মেয়েদের হল খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত বিরোধী দলের নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

সুন্দরগঞ্জে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ২০৯ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
10

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুত করার অপরাধে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) রাতে শোভাগঞ্জ বাজারে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে মেসার্স শাজাহান ট্রেডার্স নামের ওই গোডাউন থেকে মোট ২০৯ বস্তা সার জব্দ করা হয় এবং এর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শোভাগঞ্জ বাজারে মেসার্স শাজাহান ট্রেডার্সের গোডাউনে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই গুদাম থেকে ১০২ বস্তা ইউরিয়া এবং ১০৭ বস্তা এমওপি (পটাশ) সার উদ্ধার করা হয়, যার আনুমানিক সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। অবৈধভাবে সার মজুতের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের প্রোপাইটর শাজাহান মিয়াকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী জানান, উদ্ধারকৃত সারগুলো বর্তমানে উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে। পরবর্তীতে এসব সার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ কালোবাজারি রোধে প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com