মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
প্লেনে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ চট্টগ্রামে আবাসিক ভবনে হাসপাতাল-স্কুল, পার্কিংয়ের জায়গায় দোকান চবিতে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং-যৌন হয়রানির অভিযোগ ‘তুমি চিরন্তন’, মেসিকে ডি পল-রোমেরোদের বিদায় ঢাকা ক্লাব সদস্যদের তথ্য চুরির অভিযোগ, আরআইটিবিডির সিইও রনি রিমান্ডে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় বিএনপি, ভিন্ন বাস্তবতায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করেছে বিএনপি : রিজভী শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ‎থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত সুন্দরগঞ্জে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ২০৯ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা ক্লাব সদস্যদের তথ্য চুরির অভিযোগ, আরআইটিবিডির সিইও রনি রিমান্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
11

ঢাকা ক্লাবের ইআরপি সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে সদস্যদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য চুরির অভিযোগে আরআইটিবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা রনি সিকদারকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, কোনো লিখিত চুক্তি ছাড়াই দীর্ঘ সময় সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণের সুযোগ নিয়ে রনি সিকদার কৌশলে এর প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজের দখলে নেন এবং পরবর্তীতে অনৈতিকভাবে মোটা অঙ্কের অর্থ দাবি করেন।

মামলার এজাহার অনুযায়ী, দাবিকৃত টাকা না পেয়ে রনি সিকদার বিভিন্ন সময়ে ক্লাবের সফটওয়্যার অকার্যকর করে দেন, যার ফলে প্রতিষ্ঠানের বিলিং, হিসাবরক্ষণ ও সদস্য ব্যবস্থাপনা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। ক্লাবের নিজস্ব আইটি টিম সিস্টেম পুনরুদ্ধারের পর দেখা যায়, গুরুত্বপূর্ণ ডেটাবেজ মুছে ফেলা হয়েছে এবং সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছে। এই ঘটনায় ক্লাবের নিরাপত্তা ও সদস্যদের গোপনীয়তা চরম ঝুঁকির মুখে পড়ায় রমনা মডেল থানায় সাইবার আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com