সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির চিঠি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া রিমান্ডে নেত্রকোনায় নাশকতার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানালো জাতীয়তাবাদী সমমনা জোট স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর সিংড়ায় কিশোর গ্যাং ও অপরাধ দমনে কঠোর অভিযানের নির্দেশ, মাসিক আইনশৃঙ্খলা সভায় বড় সিদ্ধান্ত সন্দ্বীপে যৌথ অভিযান: অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার জনগণকে সেবা দেওয়া কোনো দয়া নয়: ভূমি প্রতিমন্ত্রী আট বছরেও স্থায়ী ক্যাম্পাস নেই নীলফামারী মেডিকেল কলেজে ডেতে দ্রুত অবকাঠামো উন্নয়নের আশ্বাস স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, পল্টন থানার হত্যা মামলায় জালাল-সোলায়মান গ্রেফতার

নেত্রকোনায় নাশকতার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

নেত্রকোনার কলমাকান্দায় জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতা এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে শনিবার কলমাকান্দা থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলাটি করা হয়। মামলায় নাম উল্লেখ করা আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সেলিম, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা রয়েছেন। মামলার বাদী এসআই আব্দুল মান্নান জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে এই মামলাটি দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com