সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল কিশোরগঞ্জে হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির চিঠি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া রিমান্ডে নেত্রকোনায় নাশকতার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানালো জাতীয়তাবাদী সমমনা জোট স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর সিংড়ায় কিশোর গ্যাং ও অপরাধ দমনে কঠোর অভিযানের নির্দেশ, মাসিক আইনশৃঙ্খলা সভায় বড় সিদ্ধান্ত সন্দ্বীপে যৌথ অভিযান: অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া রিমান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস কেয়াকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। কেয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের মঞ্জুর করেন।

তদন্ত সূত্রে জানা যায়, গত ১৮ জুন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় এই মামলাটি করা হয়। তদন্তকারী পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, কেয়া নিষিদ্ধ সংগঠনটির একজন সক্রিয় সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে নিয়মিত সক্রিয় ছিলেন। অপরাধের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করা এবং বিস্ফোরক সংগ্রহের উৎস খুঁজে বের করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতকে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com