বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা গঠন করবে তুরস্ক,পাকিস্তান, সৌদি আরব মির্জা ফখরুলের রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে উল্লাস, মিষ্টি বিতরণ সরকারি কার্যালয়ে তালা ঝোলানো নিয়ে বিএনপি-প্রশাসন টানাপোড়েন সৈয়দপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হলেন আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত সৈয়দপুর জেলা ছাত্রদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

সৈয়দপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হলেন আবদুল্লাহ আল মামুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
39

মোঃ মাইনুল হক (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কৃতি সন্তান আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর উপজেলা শাখার সদ্য ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম রাব্বির স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। তাঁর এই পদপ্রাপ্তিতে বোতলাগাড়ী ইউনিয়নজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ আল মামুন এর আগেও সৈয়দপুর উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি বিভিন্ন রাজনৈতিক দমন-পীড়ন ও হামলার শিকার হয়েছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান, উপজেলা কমিটিতে তাঁর এই অন্তর্ভুক্তি পুরো বোতলাগাড়ী ইউনিয়নের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর গতিশীল নেতৃত্বে সৈয়দপুর উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com