রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
মিরসরাইয়ে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক রেজাউল করিম জোরারগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, ৯ মামলার আসামি বোরহান জালে আগুনে পুড়ে যাওয়া ইতিহাসের নীরব সাক্ষী: ব্রাহ্মণবাড়িয়ার সতীদাহ মন্দির ব্রড পিক থেকে বিখ্যাত নেপালি পর্বতারোহীর মরদেহ উদ্ধার বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয়: তথ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুঃসংবাদ পেল ভারত সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীর ঢল, বেড সংকট; দুপুর পর্যন্ত উঠেনি পতাকা নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

মিরসরাইয়ে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক রেজাউল করিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View
32

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন তরুণ রাজনৈতিক কর্মী ও সমাজসেবক রেজাউল করিম হক সাহেব। এলাকার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, করেরহাট ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকার পাশাপাশি বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তাঘাটগুলো সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ও নিজ উদ্যোগে সংস্কার করেছেন তিনি। দীর্ঘদিনের কাদাপানি ও চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার হাজারো সাধারণ মানুষ।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির বলিষ্ঠ নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে রেজাউল করিম এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তাঁর নিয়মিত উপস্থিতি সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেছে।

এলাকার বাসিন্দারা জানান, রেজাউল করিম শুধু একজন রাজনৈতিক কর্মীই নন, বরং সাধারণ মানুষের দুর্দিনের ভরসাস্থল। যেকোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা তাঁকে পাশে পাওয়া যায়।

রেজাউল করিম বলেন, ‘এমপি মহোদয়ের দিকনির্দেশনায় জনগণের সেবা করাই আমার মূল ব্রত। করেরহাটবাসীর ভালোবাসাই আমার কাজের প্রধান অনুপ্রেরণা। আগামীতে করেরহাট ইউনিয়নকে একটি সমৃদ্ধ ও মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে সরাসরি জনগণের সেবা করার সুযোগ চাই।’

আসন্ন করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে রেজাউল করিমের নাম এখন চারদিকে আলোচিত হচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, এমন একজন তরুণ, জনবান্ধব ও নিবেদিতপ্রাণ ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com