সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Title :
আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ’ দল রাজনৈতিক ক্যারিয়ারে প্রথম বড় কোনো পরীক্ষার মুখে মুখ্যমন্ত্রী বিজয় সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ইতিহাসে স্মরণীয় ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবসে’ জাবিতে মৌন মিছিল, প্রদীপ প্রজ্বালন পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে কাজ করছে সরকার: বিমান ও পর্যটনমন্ত্রী আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল মিরসরাইয়ে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক রেজাউল করিম জোরারগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, ৯ মামলার আসামি বোরহান জালে

আপনাদের তাড়াতে ১৫ বছর লাগবে না, সরকারকে এটিএম মাসুমের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View
20

জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের চিকিৎসা ও সঠিক মূল্যায়নে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে এবং তারা জুলাই যোদ্ধাদের উপর হামলা ও তাদের নিয়ে উপহাস করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

​তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেই হাসিনাকে দেশের জনগণ তাড়াতে পেরেছে, আপনাদের তাড়াতে ১৫ বছর লাগবে না, এক বছর সময়ও জনগণ দেবে না। জনগণ এখন স্বৈরাচারের পতনের পথ ও উপায় জেনে গেছে।

​শনিবার বিকালে বান্দরবান শহরে ‘জুলাই সনদ বাস্তবায়ন’-এর দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরে এক বিশাল গণ-মিছিল বের করা হয়।

​বক্তব্যে জামায়াত নেতা এটিএম মাসুম বলেন, জুলাইয়ের আহত সৈনিকদের চিকিৎসার কোনো সুব্যবস্থা এখন পর্যন্ত তারা করতে পারেনি। সরকারিভাবে চোখে পড়ার মতো কোনো ধরনের পদক্ষেপ এই সরকার হাতে নেয়নি। উল্টো জুলাই যোদ্ধাদের নিয়ে ট্রল করা হচ্ছে, উপহাস করা হচ্ছে।

​তিনি সরকারের সার্বিক অবস্থানের সমালোচনা করে বলেন, হ্যাঁ-ভোটের পক্ষে শতকরা ৭০ ভাগ মানুষ রায় দেওয়ার পরও এই সরকার তা অবজ্ঞা করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা মূলত আওয়ামী লীগের পথে হাঁটছে।

শেখ মুজিব যেভাবে সব রাজনৈতিক দল বন্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল, এই সরকারও সব রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে একদলীয় বিএনপির শাসন কায়েম করতে চায়।

​সরকারের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এদের দ্বারা বাংলাদেশের গণতন্ত্র কিংবা মানবাধিকার কোনটিই নিরাপদ নয়। এদের অধীনে জনগণের মাঝে শান্তি, স্বস্তি বা নিরাপত্তা আসতে পারে না—তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে।

​জুলাই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনে বীর যোদ্ধাদের পাশে ছিলাম এবং এখনও আছি। নতুন করে কাউকে স্বৈরাচারী হতে দেওয়া হবে না। কেউ স্বৈরাচার হতে চাইলে তাকে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয়—৫ই আগস্ট দেশের জনগণ তার চূড়ান্ত প্রমাণ দিয়ে দিয়েছে। তাই জনগণকে পুনরায় রাজপথে নামতে বাধ্য করবেন না। কারণ হাসিনার মতো শক্তি আপনাদের নেই।

​সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, জেলা আমীর আব্দুচ ছালাম আজাদ, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি মাও. আবদুল আউয়াল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হামেদ হাসান, বান্দরবান পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনর রশিদ, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

​সমাবেশ শেষে জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবিতে একটি গণ-মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com