শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খাঁন ফুসফুস ক্যান্সারের পার্সোনালাইজড ভ্যাকসিন আবিষ্কার, প্রথমবারের মতো ট্রায়াল নিজ ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ক্ষুব্ধ পোল্যান্ড, তলব রাষ্ট্রদূত জামায়াত-এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত করছে: প্রিন্স পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানিতে নতুন চুক্তি জুলাই সনদ বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জাগপা ছাত্রকাফেলার বৈঠকে তাসমিয়া মেসিদের কটূক্তি করলে ভিসা বাতিল, কড়া বার্তা আর্জেন্টিনা সরকারের বেতন না পাওয়া ইবোলাবিরোধী কর্মীদের জীবনযুদ্ধের গল্প ম্যাসেঞ্জার চ্যাট বিতর্কে গেল শাবিপ্রবি ছাত্রশক্তি নেতার পদ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭ Time View
8
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের এ গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেয় টাইগারদের প্রথম বহর।

 

প্রথম দফায় দেশ ছেড়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, ওপেনার তানজিদ হাসান তামিম, অমিত হাসানসহ দলের কয়েকজন সদস্য।

তাদের সঙ্গে রয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং সাপোর্ট স্টাফের সদস্যরা।

দলের বাকি সদস্যরা পৃথক ফ্লাইটে পরে অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য কিছুটা আগেভাগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল।

 

সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

প্রথম টেস্ট ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

ডারউইনে এর আগে মাত্র একবারই খেলেছে বাংলাদেশ।

২০০৩ সালের সেই সফরে ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। এরপর এই ভেন্যুতে আর কোনো টেস্টও অনুষ্ঠিত হয়নি। ফলে মাঠ ও কন্ডিশন সম্পর্কে স্বাভাবিকভাবেই খুব বেশি ধারণা নেই বর্তমান দলের ক্রিকেটারদের। 

সফরের আগে সংবাদ সম্মেলনে শান্ত জানান, ডারউইনের কন্ডিশন নিয়ে খুব বেশি তথ্য না থাকলেও দলের বিশ্লেষকরা প্রয়োজনীয় তথ্য দিয়েছেন।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়াকে নিজের জন্য বিশেষ সৌভাগ্য বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে সম্মান অর্জন করা। 

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে টেস্ট খেলতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। গত ২৩ বছরে আমাদের সেখানে আরো বেশি টেস্ট খেলা উচিত ছিল। আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করা। যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, তাহলে ভবিষ্যতে তারা আমাদের আরও বেশি টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com