শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খাঁন ফুসফুস ক্যান্সারের পার্সোনালাইজড ভ্যাকসিন আবিষ্কার, প্রথমবারের মতো ট্রায়াল নিজ ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ক্ষুব্ধ পোল্যান্ড, তলব রাষ্ট্রদূত জামায়াত-এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত করছে: প্রিন্স পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানিতে নতুন চুক্তি জুলাই সনদ বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জাগপা ছাত্রকাফেলার বৈঠকে তাসমিয়া মেসিদের কটূক্তি করলে ভিসা বাতিল, কড়া বার্তা আর্জেন্টিনা সরকারের বেতন না পাওয়া ইবোলাবিরোধী কর্মীদের জীবনযুদ্ধের গল্প ম্যাসেঞ্জার চ্যাট বিতর্কে গেল শাবিপ্রবি ছাত্রশক্তি নেতার পদ ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

মেসিদের কটূক্তি করলে ভিসা বাতিল, কড়া বার্তা আর্জেন্টিনা সরকারের

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনাবিরোধী বিদ্বেষমূলক প্রচার বেড়েছে। এর জেরে এবার কড়া অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার।

নতুন নির্দেশনা অনুযায়ী, আর্জেন্টিনা বা দেশটির নাগরিকদের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ বা বৈষম্যমূলক প্রচার চালালে বিদেশিদের ভিসা বাতিল, এমনকি দেশে প্রবেশও নিষিদ্ধ করা হতে পারে। 

ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হারের পর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বিতর্কের সূত্রপাত। বিশ্বকাপের একাধিক ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। নেট দুনিয়ায় অনেকেই সুর চড়িয়ে বলেছিলেন, ফিফা না কি লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছে।

সেই বিতর্কের আঁচ গড়ায় ‘লা আলবিসেলেস্তে’ ফুটবলার, সমর্থক থেকে সাধারণ নাগরিকদের নিয়ে কটূক্তি ও বিদ্বেষমূলক মন্তব্যে। 

এ পরিস্থিতিতেই মিলেইয়ের সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, আর্জেন্টিনা, দেশের মানুষ এবং জাতীয় প্রতীকগুলির সুরক্ষার বিষয়ে কোনো আপস করা হবে না। যারা আর্জেন্টিনার বিরুদ্ধে আগ্রাসী আচরণ করবে, তারা আমাদের দেশে স্বাগত নয়।

কোনো বিদেশি ব্যক্তি কথায়, লেখায় কিংবা অন্য কোনও মাধ্যমে আর্জেন্টিনার বিরুদ্ধে ঘৃণা ছড়ালে তার ভিসা বাতিল করতে পারবে সরকার।

এমনকি দেশে ঢোকার অনুমতিও নাকচ করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে বহিষ্কারের ব্যবস্থাও করা যাবে। এমনটাই জানিয়েছে সরকার। তবে সমালোচনা করার অধিকার থাকবে বলেও জানিয়েছে সরকার। রাজনৈতিক মতামত, গবেষণার আলোচনা বা সাধারণ সমালোচনার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
সংবিধানে দেওয়া মতপ্রকাশের স্বাধীনতাতেও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছে সরকার। 

বিশ্বকাপ শেষ হওয়ার পর বিতর্ক অবশ্য কমেনি। ফাইনালের পর ঘটনায় লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মারধর ও অসদাচরণের অভিযোগ এনেছে ফিফা। সেই ঘটনা নিয়ে তদন্ত করছে ফিফা। পাশাপাশি ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানোর ঘটনাও তদন্তের আওতায়।

তবে সরকারের সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, কোন মন্তব্যকে ‘ঘৃণামূলক’ বলা হবে, তার পরিষ্কার কোনো সংজ্ঞা নেই। ফলে নিয়ম প্রয়োগের ক্ষেত্রে সরকারের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিরোধী সাংসদ ম্যাক্সিমিলিয়ানো ফেরারো বলেন, এ নিয়ম কীভাবে প্রয়োগ হবে, তা পরিষ্কার নয়। কার মন্তব্যকে কোন ভিত্তিতে ঘৃণামূলক বলা হবে, সেটাও স্পষ্ট করা হয়নি।

ফলে বিশ্বকাপের মাঠে শুরু হওয়া বিতর্ক এবার পৌঁছে গেল আর্জেন্টিনার রাজনীতির অন্দরেও। ফুটবলকে ঘিরে বিদ্বেষ ঠেকাতে গিয়ে মতপ্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত থাকে, সেই প্রশ্নই এখন উঠছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com