বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ বিশ্বকাপে আর্জেন্টিনার ব্ল্যাক বক্স উন্মোচন করলো ফিফা, তদন্ত শুরু মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন রাবিতে শিক্ষার্থীদের মারধর, বিচার চেয়ে ছাত্রদলের মানববন্ধন আসামির পক্ষ নিয়ে একপেশে রিপোর্ট দিয়েছে এইচআরডব্লিউ: চিফ প্রসিকিউটর শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন টাইগার লাইটনিং হাসপাতালেই প্রসূতিকে মারধরের অভিযোগ, নবজাতক ছিনিয়ে নেওয়ার চেষ্টা ওয়েস্ট ইন্ডিজ সফরে আইসিসির শাস্তির মুখে দুই পাকিস্তানি পেসার মতিঝিল এলাকায় ডিএমপির অভিযান, গ্রেফতার ৮২

ওয়েস্ট ইন্ডিজ সফরে আইসিসির শাস্তির মুখে দুই পাকিস্তানি পেসার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২ Time View
3

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে হারের ধাক্কা কাটতে না কাটতেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। অ্যান্টিগা টেস্টের পর আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন দলের দুই পেসার খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাস।

রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান লঙ্ঘনের দায়ে খুররমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং মোহাম্মদ আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে দুজনের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটিই তাদের প্রথম ডিমেরিট পয়েন্ট।

ম্যাচ অফিশিয়ালদের সূত্রে জানা যায়, আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন দুই পাকিস্তানি বোলার। আন্তর্জাতিক ম্যাচে ব্যাটার আউট হওয়ার পর তাকে অপমান করা কিংবা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে এমন ভাষা ব্যবহারের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে শাই হোপকে বোল্ড করার পর তার কাছাকাছি গিয়ে আগ্রাসী উদ্‌যাপন করেন খুররম। অন্যদিকে, ইনিংসের শেষ ব্যাটার জোমেল ওয়ারিকানকে বোল্ড করার পর তাকে উত্যক্ত করেন আব্বাস।

ম্যাচটির অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এবং ম্যাচ রেফারি জেফ ক্রো এই অভিযোগ আনেন। তবে দুই ক্রিকেটারই নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com