বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন টিকটকে ব্যস্ত যুবক শোনেননি সাইরেন, ট্রেনে কাটা পড়ে হাত-পা বিচ্ছিন্ন হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ বিশ্বকাপে আর্জেন্টিনার ব্ল্যাক বক্স উন্মোচন করলো ফিফা, তদন্ত শুরু মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন রাবিতে শিক্ষার্থীদের মারধর, বিচার চেয়ে ছাত্রদলের মানববন্ধন আসামির পক্ষ নিয়ে একপেশে রিপোর্ট দিয়েছে এইচআরডব্লিউ: চিফ প্রসিকিউটর শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন টাইগার লাইটনিং হাসপাতালেই প্রসূতিকে মারধরের অভিযোগ, নবজাতক ছিনিয়ে নেওয়ার চেষ্টা

কিশোরগঞ্জে বাবার মামলায় ছেলে গ্রেফতার: ঘণ্টাখানেক পর থানা হাজত থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার! চলছে তদন্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬০ Time View
182

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানায় রুবেল মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছিল।
নিহত রুবেল মিয়া নিকলী উপজেলার কারারপাশা ইউনিয়নের শাহরমুল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ছেলের মাদকাসক্তি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বাবা রাজা হাওলাদার তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রুবেলকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজতে থাকা অবস্থায় রুবেল নিজের পরনের শার্ট খুলে গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দেন। পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ সদস্যরা হাজতখানায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের একমাত্র সন্তান হওয়ায় রুবেলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল তার পরিবার। কয়েক মাস কারাভোগের পরও তার আচরণে পরিবর্তন না আসায় এবং পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় বাবা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হন।
ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে রুবেলের বাবা রাজা হাওলাদার বলেন, ছেলেটা আমার খুব আদরের ছিল। মাদক আমাদের পরিবারটাকে শেষ করে দিল। আজ সকালে আমিই পুলিশকে খবর দিয়েছিলাম। থানায় রেখে আসার সময় খাবার ও কাপড় দিয়ে বাড়ি ফিরি। কিছুক্ষণ পর জানতে পারি সে আর বেঁচে নেই।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে চলছে প্রয়োজনীয় তদন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com