বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
বিনা অপরাধে লতিফ সিদ্দিকীর ফাঁসি হলে সাদরে গ্রহণ করব: কাদের সিদ্দিকী আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম চলতি বছরের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের আওয়ামী লীগ আমলের সব শিক্ষক-কর্মকর্তার নিয়োগ পর্যালোচনা করবে ঢাবি ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪৬৭ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হঠাৎ ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬ Time View
9

স্পোর্টস ডেস্ক:

হঠাৎ ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এ সফরে তামিমের সঙ্গী হচ্ছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম।

এই সফরের মূল উদ্দেশ্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই প্রকল্পের জন্য ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স সুবিধা কাছ থেকে দেখবেন তামিম।

বুধবার বিসিবির সভায় পূর্বাচল স্টেডিয়ামে এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে দ্রুত কাজ শুরুর কথাও জানিয়েছেন বিসিবি প্রধান তামিম।

এছাড়া আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ভারতীয় দলের। তামিমের এই সফরে আসন্ন সেই সিরিজ নিয়েও আলোচনা হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com