শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Title :
নিজ ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ক্ষুব্ধ পোল্যান্ড, তলব রাষ্ট্রদূত জামায়াত-এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত করছে: প্রিন্স পাকিস্তান থেকে বাংলাদেশে গাড়ি রপ্তানিতে নতুন চুক্তি জুলাই সনদ বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জাগপা ছাত্রকাফেলার বৈঠকে তাসমিয়া মেসিদের কটূক্তি করলে ভিসা বাতিল, কড়া বার্তা আর্জেন্টিনা সরকারের বেতন না পাওয়া ইবোলাবিরোধী কর্মীদের জীবনযুদ্ধের গল্প ম্যাসেঞ্জার চ্যাট বিতর্কে গেল শাবিপ্রবি ছাত্রশক্তি নেতার পদ ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস হোমিওপ্যাথিক তরল পান করে হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

চলতি বছরের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১ Time View
12

নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com