শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
উন্নয়নকাজের জন্য ৬ মাসের আলটিমেটাম প্রতিমন্ত্রী হাবিবের বৃষ্টিতে বালু-কাদায় নাকাল মজুচৌধুরীর হাট ফেরিঘাট, দুর্ভোগে যাত্রী-চালকেরা গণপরিবহনে কাল থেকে জিপিএস বাধ্যতামূলক যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ ১৭ বছর পর অবসান: ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে নতুন একাডেমিক ভবন উদ্বোধন বান্দরবানে হাম রোগীদের জরুরি চিকিৎসায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহায়তা বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ১ ও আহত ২ বান্দরবানে পর্যটকবাহী মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ নিহত ২ শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ১ ও আহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২ Time View
3

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের মালিকানা ও লভ্যাংশ বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. জিল্লুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও দুজন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

শুক্রবার (গত বৃহস্পতিবার দিবাগত) রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল বেড়িবাঁধ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান ওই এলাকার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি বড় মাছের ঘেরের দখল ও লভ্যাংশ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার গভীর রাতে উভয়পক্ষ মুখোমুখি হলে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও এলোপাতাড়ি গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোলাগুলির ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জিল্লুর রহমানসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিল্লুরকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com