শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদির: রাহুল গান্ধী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র সফরে ২০ হাজার ডলার পর্যন্ত জামানতের শর্ত দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, পুলিশ জানালো ‘ডিব্বা’ আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে ইরানে আজ বা আগামীকালের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন ‘আয়নাঘরের’ আলামত নষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

বান্দরবানে হাম রোগীদের জরুরি চিকিৎসায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬ Time View
9

মোঃ ওমর ফারুক, বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। দুর্গম এলাকার রোগীদের দ্রুত হাসপাতালে আনা-নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালুকরণ এবং জীবনরক্ষাকারী ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

এই সময়োপযোগী পদক্ষেপের ফলে জেলার পাহাড়ি ও দুর্গম অঞ্চলের হাম রোগীরা দ্রুত চিকিৎসাসেবার আওতায় আসবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। বর্তমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জেলা পরিষদের এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।

এদিকে, বান্দরবানবাসীর দীর্ঘদিনের দাবি—বান্দরবান সদর হাসপাতালকে দ্রুত ২৫০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা, আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিট স্থাপন এবং স্থায়ী সরকারি অ্যাম্বুলেন্স সেবা চালু করার বিষয়টিও জরুরি ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এসব সুযোগ-সুবিধা নিশ্চিত হলে ভবিষ্যতে কোনো রোগীকে অবহেলা বা সুচিকিৎসার অভাবে প্রাণ হারাতে হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com