রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
মিরসরাইয়ে জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক রেজাউল করিম জোরারগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, ৯ মামলার আসামি বোরহান জালে আগুনে পুড়ে যাওয়া ইতিহাসের নীরব সাক্ষী: ব্রাহ্মণবাড়িয়ার সতীদাহ মন্দির ব্রড পিক থেকে বিখ্যাত নেপালি পর্বতারোহীর মরদেহ উদ্ধার বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয়: তথ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুঃসংবাদ পেল ভারত সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীর ঢল, বেড সংকট; দুপুর পর্যন্ত উঠেনি পতাকা নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুঃসংবাদ পেল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
11

কলম্বোর বিমান আর ধরা হচ্ছে না জাসপ্রিত বুমরাহর। আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের এই তারকা পেসার। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে সময় লাগবে বলেই তাকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল দল।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকেই বাঁ হাঁটুতে চোট বয়ে বেড়াচ্ছেন বুমরাহ। কদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড সফরের দ্বিতীয় ওয়ানডেতে তিনি সর্বশেষ বোলিং করেছিলেন। লর্ডসে সিরিজের শেষ ম্যাচে মাঠেই নামতে পারেননি। বিসিসিআই তখন জানিয়েছিল, কার্ডিফে ফিল্ডিং করার সময় পাওয়া চোটের কারণেই তিনি খেলতে পারছেন না।

ইংল্যান্ড সফর শেষ হতেই দীর্ঘমেয়াদি ফিটনেস কৌশলের অংশ হিসেবে হাঁটুতে ইনজেকশন নিতে হয় তাকে। চলতি সপ্তাহেই বেঙ্গালুরুর ‘সেন্টার অব এক্সিলেন্স (সিওই)’-এ গিয়ে ফিটনেস পরীক্ষা দেন বুমরাহ।

বুমরাহর হাঁটু চোট কতটা গভীর বা গুরুতর, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে আইপিএলের আগেও তিনি ফিটনেস ছাড়পত্রের জন্য সিওইতে গিয়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সর্বশেষ আইপিএলে ১৩টি ম্যাচ খেলেছেন, তবে শেষ ম্যাচে মাঠে নামেননি। এবার শ্রীলঙ্কা সফরের দল থেকেও তাকে সরিয়ে নেওয়া হলো। অবশ্য এখন পর্যন্ত তার কোনো বিকল্পের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কায় ১৫ আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলম্বোর এসএসসিতে দ্বিতীয় ম্যাচটি ২৩ আগস্ট থেকে। তবে মূল লড়াইয়ে নামার আগে ৭ আগস্ট থেকে কলম্বোতে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সফরকারীদের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ০-২ ব্যবধানে হেরেছিল ভারত। এরপর ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ ২-২ সমতায় শেষ করে এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারায়। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ভারত, আর শ্রীলঙ্কা আছে ছয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com