মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার ফেনীতে বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: দ্রুত অভিযানে ৩ অভিযুক্ত গ্রেফতার খালেদা জিয়া রাজনীতিতে উন্নত নৈতিকতার প্রতীক: রিজভী মন্ত্রীর পরিদর্শনের পরও তিস্তার গ্রাসে সুন্দরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ নওগাঁয় বদলগাছী থানার তদন্ত ওসির বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতিত্বের অভিযোগ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ নাটোরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা: নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৩ Time View
182

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একুশ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৪০)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘন্টিগড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ আগস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শাহাদাত হোসেন ঘরে ঢুকে ওই তরুণীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে তরুণী তার পরিবারকে পুরো বিষয়টি খুলে বলেন।

ঘটনার দিন রাতেই ন্যায়বিচার চেয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ১৭ আগস্ট নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে (মামলা নম্বর: ২৮)।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহাদাত পলাতক রয়েছেন। তবে ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা নেওয়ার জন্য সর্বাত্মক পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com