মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
খালেদা জিয়া রাজনীতিতে উন্নত নৈতিকতার প্রতীক: রিজভী মন্ত্রীর পরিদর্শনের পরও তিস্তার গ্রাসে সুন্দরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ নওগাঁয় বদলগাছী থানার তদন্ত ওসির বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতিত্বের অভিযোগ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ নাটোরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা: নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নাটোরে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা: নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
22

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরে কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে সার ডিলারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাফিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তা, বিসিআইসি অনুমোদিত সার ডিলাররা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় বক্তারা দুর্নীতির পথ সম্পূর্ণ পরিহার করে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রির কঠোর নির্দেশ দেন। তারা বলেন, কৃষকদের কোনো ধরনের হয়রানি করা যাবে না এবং সরকারি বিধিবিধান মেনেই সার সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং দেশের কৃষিব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সরকারের নেওয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ ও উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com