মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার ফেনীতে বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: দ্রুত অভিযানে ৩ অভিযুক্ত গ্রেফতার খালেদা জিয়া রাজনীতিতে উন্নত নৈতিকতার প্রতীক: রিজভী মন্ত্রীর পরিদর্শনের পরও তিস্তার গ্রাসে সুন্দরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ নওগাঁয় বদলগাছী থানার তদন্ত ওসির বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতিত্বের অভিযোগ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’

নওগাঁয় বদলগাছী থানার তদন্ত ওসির বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতিত্বের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
19

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। পাওনা টাকা আদায়ের একটি মামলায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. শাহিদ হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বদলগাছী বাসস্ট্যান্ড এলাকার বিকাশ ব্যবসায়ী মো. শাকিল হোসেনের কাছে ৪ লাখ টাকা পান শাহিদ হোসেন। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি নওগাঁর ৫ নম্বর আমলি আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় সিআর মামলা (নম্বর-১০৩/২৬) দায়ের করেন।

বাদী শাহিদ হোসেন অভিযোগে উল্লেখ করেন, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে ন্যায়বিচার প্রত্যাশা করা হয়। কিন্তু তখন তার কাছে উৎকোচ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তদন্ত কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে বিবাদী পক্ষের প্রভাবে প্রভাবিত হয়ে আদালতে মনগড়া ও পক্ষপাতমূলক প্রতিবেদন জমা দেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী এই ভুয়া ও অসত্য প্রতিবেদন পুনঃমূল্যায়ন করে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

উক্ত অভিযোগের অনুলিপি রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও নওগাঁর পুলিশ সুপারের (এসপি) দপ্তরেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

অন্যদিকে, নওগাঁর পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম জানান, অভিযোগপত্র হাতে পেলে তা জ্যেষ্ঠ কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com