জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় এক বাকপ্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টার দিকে ছাগলনাইয়ার ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ৩০ বছর বয়সী ওই বাকপ্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করে তিন যুবক। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে পাকড়াও করে।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর কাজও সম্পন্ন হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।