শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শেরপুরে ছাতিয়ানী বাজার সমিতির নতুন কমিটি: সভাপতি বদরুল, সম্পাদক মুন্নাফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১১ Time View
130

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছাতিয়ানী বাজার সমিতির সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) রাতে ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রাণবন্ত সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
​সম্মেলনে নজরুল ইসলামের সভাপতিত্বে গঠিত নতুন কমিটিতে বদরুল আলম সভাপতি এবং মুন্নাফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুনকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
​সংগঠনের নতুন এই নেতৃত্ব ঘোষণা করেন শেরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাফি আল আমিন। তিনি ব্যবসায়ীদের ঐক্য ধরে রাখার ওপর জোর দিয়ে বলেন, “একটি আদর্শ বাজার পরিচালনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সর্বাগ্রে প্রয়োজন। নবগঠিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।”
​সভায় অতিথি ছিলেন, খানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাত আলী, সাংবাদিক রাশেদুল হক, বীর মুক্তিযোদ্ধা নরোত্তম, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান ও মার্কেট মালিক জয়নালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে ছাতিয়ানী বাজারের অভ্যন্তরীণ সমস্যা সমাধান, ড্রেনেজ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিশেষে, নতুন কমিটির রূপরূপায়ণ ও বাজারকে একটি আধুনিক বাণিজ্যকেন্দ্রে পরিণত করার যৌথ অঙ্গীকারের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com