শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সওয়াল নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করতে হবে হঠাৎ মানিকগঞ্জে সফরে হাসনাত আব্দুল্লাহ ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, বিজিবি মোতায়েন এনসিপির বহিষ্কৃত নেতাকে মারতে মারতে অজ্ঞান, পরে পুলিশে সোপর্দ

১৭ বছর ‘বঞ্চিত’ দাবিতে পুলিশে ‘তদবির’ নিয়ে বিরক্ত আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

দীর্ঘ ১৭ বছর ধরে বঞ্চনার অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে তদবিরে ব্যস্ত থাকা পুলিশ সদস্যদের কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রাজারবাগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তদবিরের মাধ্যমে ভালো পোস্টিং পাওয়া সম্ভব নয়। এর পরিবর্তে মেধা, যোগ্যতা এবং পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়ে তিনি অনৈতিক লেনদেন থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন। আইজিপি সতর্ক করে বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা বা ইচ্ছাকৃত ভুলের দায় পুলিশ বাহিনী নেবে না এবং এমন ক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে চলমান অপপ্রচার মোকাবিলায় পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে আইজিপি বলেন, পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। একইসঙ্গে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে পুলিশকে কেবল আইন ও জনগণের সেবক হিসেবে কাজ করার তাগিদ দেওয়া হয়। সভায় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি, কিশোর গ্যাং দমন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন।

এছাড়া ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার। তিনি থানা এলাকার আশপাশের ঝোপঝাড় ও জলাশয়গুলোতে তল্লাশি চালানোর নির্দেশ দেন। অপরাধ দমনে প্রতিটি মামলার ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল ও কার্যকর করতে কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com