নাটোরে সরকারি অনুদানের চেক বিতরণ: প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
Reporter Name
Update Time :
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
১
Time View
নাটোরে সরকারি অনুদানের চেক বিতরণ: প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ইমাম হাছাইন পিন্টু, নাটোরনাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং বিভিন্ন সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অসহায় ও দুস্থদের কল্যাণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি।শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।এসময় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ সিংড়া উপজেলা ও পৌর...
2
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং বিভিন্ন সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অসহায় ও দুস্থদের কল্যাণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।
এসময় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ সিংড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।