নাটোরে এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ
Reporter Name
Update Time :
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
৩
Time View
নাটোরে এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ
ইমাম হাছাইন পিন্টু, নাটোর নাটোরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং বিভিন্ন সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সিংড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের কল্যাণে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, পাশাপাশি সিংড়া উপজেলা ও পৌর...
8
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং বিভিন্ন সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সিংড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের কল্যাণে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, পাশাপাশি সিংড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।