শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Title :
হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সওয়াল নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করতে হবে হঠাৎ মানিকগঞ্জে সফরে হাসনাত আব্দুল্লাহ ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, বিজিবি মোতায়েন এনসিপির বহিষ্কৃত নেতাকে মারতে মারতে অজ্ঞান, পরে পুলিশে সোপর্দ বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে

নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করতে হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

সারা দেশে নতুন কোনো ক্রীড়া অবকাঠামো নির্মাণের পরিবর্তে বিদ্যমান স্থাপনাগুলোকে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। ময়মনসিংহে ‘দ্য স্পোর্টিভা’ টার্ফ উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, নতুন প্রকল্প গ্রহণের আগে বর্তমানে থাকা ক্রীড়া স্থাপনাগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। প্রয়োজনে বিদ্যমান স্থাপনাগুলোকে সংস্কারের মাধ্যমেই আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। জমি সংকটের কথা মাথায় রেখে ৮ বিঘার কম জায়গা হলেও সেখানে মাঠ তৈরির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com