মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
ভোলার আলোচিত চাঞ্চল্যকর হত্যা: স্বামীকে কুপিয়ে টুকরো করার দায়ে স্ত্রীর ফাঁসি কালিয়াকৈরে নদীর তীর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি নওগাঁয় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা: ৪ দিন পর রামেক হাসপাতালে মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন: সিইসি-আইজিপি বৈঠক খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে সরকার ফেনীতে বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণ: দ্রুত অভিযানে ৩ অভিযুক্ত গ্রেফতার খালেদা জিয়া রাজনীতিতে উন্নত নৈতিকতার প্রতীক: রিজভী

পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব: রাজনীতিতে নারী ও তরুণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি অভিযোগ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার অল্প কিছু তরুণকে ক্ষমতায়নের সুযোগ দিলেও বড় একটি অংশকে মূলধারা থেকে দূরে রেখেছে। বিশেষ করে জুলাই বিপ্লবে নারী ও তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকা থাকলেও পরবর্তীতে তাদের রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মূল্যায়ন নিশ্চিত করা হয়নি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা দাবি করেন, শুধু অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদ বণ্টনের মতো ক্ষমতা নারীদের হাতে ন্যস্ত করতে হবে। রাজনীতিতে তরুণদের যথাযথ প্রতিনিধিত্বের অভাবকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করে তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে নারীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার ও সাইবার হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ তৈরি এবং ক্ষুদ্র জাতিসত্তার অধিকার নিশ্চিত করে রাজনৈতিক কাঠামোতে বৈচিত্র্য আনার প্রস্তাব করা হয়েছে। বক্তারা রুয়ান্ডাসহ বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে বাংলাদেশে রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় নারী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com