মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
বাণিজ্য স্বাভাবিক করতে বাংলাদেশ-ভারত উদ্যোগ, যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব সরকার ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত গ্যাস সংকট নিরসনে আরও দুই বছর লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভোলার আলোচিত চাঞ্চল্যকর হত্যা: স্বামীকে কুপিয়ে টুকরো করার দায়ে স্ত্রীর ফাঁসি কালিয়াকৈরে নদীর তীর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি নওগাঁয় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা: ৪ দিন পর রামেক হাসপাতালে মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন: সিইসি-আইজিপি বৈঠক খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের

ভোলার আলোচিত চাঞ্চল্যকর হত্যা: স্বামীকে কুপিয়ে টুকরো করার দায়ে স্ত্রীর ফাঁসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
11

মোঃ আশরাফুল, চরফ্যাশন

ভোলার সদর উপজেলায় স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো করে পাতিলে লুকিয়ে রাখার নৃশংস মামলায় স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এই লোমহর্ষক রায়ের খবর ছড়িয়ে পড়লে পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়।

মামলার বিবরণ ও পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। রাতে পারিবারিক কলহের জেরে স্বামী ঘুমিয়ে পড়লে নুরনাহার ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এরপর নির্মমভাবে মরদেহের হাত-পা বিচ্ছিন্ন করে একটি পাতিলে ভরে রাখেন তিনি। সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তাক্ত দা হাতে ঘরের বাইরে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে এবং নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

তৎকালীন সময়ে পুলিশ জানিয়েছিল, নিহত টিটব মাদক সেবন ও ব্যবসার সাথে যুক্ত ছিলেন, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ ও মারামারি হতো। মূলত পারিবারিক বিরোধের জেরে ক্ষিপ্ত হয়েই এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন নুরনাহার। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায় প্রদান করলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com