মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ক্যান্টিন বয় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার রোগী সেজে চুরি, এক্সরে করে পেটে মিলল সোনার চেইন গরু-মহিষের গাড়ি ও গ্রামীণ ঐতিহ্যে লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ২ ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার বিষপান ‘ইউজড স্পেয়ার পার্টসের’ আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি! আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

গাজীপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ নিয়ে জমি ফিরিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: তদন্তে সত্যতা মেলেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
7

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের মনিপুর বিটের বন কর্মকর্তাদের বিরুদ্ধে দখলমুক্ত করা বনভূমি অর্থের বিনিময়ে পুনরায় সাধারণ মানুষের মাঝে বিতরণের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে বন বিভাগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত সরেজমিন তদন্তেও এ অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মনিপুর বিটসহ আশপাশের এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান চালানো হয়। পরবর্তীতে ওই জমিগুলো টাকার বিনিময়ে লোকজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন স্থানে তথ্য ছড়ানো হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুই দিনব্যাপী মাঠপর্যায়ের তদন্তে অর্থের বিনিময়ে জমি বরাদ্দের কোনো প্রমাণ মেলেনি। তিনি আরও উল্লেখ করেন যে, ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের কারণে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় হয়রানির শিকার হতে হয়েছে এবং এতে প্রায় দেড় লাখ টাকার মতো সরকারি অর্থ অপচয় হয়েছে। সত্যতা যাচাই না করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, বন বিভাগ অভিযোগ উড়িয়ে দিলেও স্থানীয় সচেতন মহল মনে করছে, বনভূমি উদ্ধার ও এর ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন। ভূমি উদ্ধার এবং পুনর্বাসনের পুরো প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ তালিকা ও সঠিক নথিপত্র জনসমক্ষে প্রকাশ করা হলে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়ানো সম্ভব হবে বলে মত দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com