মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল গ্যাস-বিদ্যুতের সংকট বিএনপির সামনে কঠিন পরীক্ষা এনে দিয়েছে: আলাল জিয়া উদ্যানে মৎস্য অবমুক্ত করলেন তারেক রহমান নাটোরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকাবাসীকে এমপি বিলকিস ইসলামের শুভেচ্ছা যেসব ঘটনা বদলে দিয়েছে বিএনপির রাজনৈতিক গতিপথ রামগঞ্জে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বড়াইগ্রামে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করল মোবাইল কোর্ট জিয়া উদ্যানে তারেক রহমানের বৃক্ষরোপণ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে: মিনু

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকাবাসীকে এমপি বিলকিস ইসলামের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View
9

​মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, নীলফামারী জেলার সৈয়দপুর কিশোরগঞ্জ জলঢাকা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী (৩০৭) আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় বিলকিস ইসলাম এমপি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। হাঁটি হাঁটি পা পা করে আজ দলটি ৪৮তম বর্ষে পদার্পণ করেছে। সমৃদ্ধ, স্বাবলম্বী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপির অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
​তিনি আরও বলেন, নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা এলাকার সাধারণ মানুষ সবসময় বিএনপি এবং সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জাতীয়তাবাদী দর্শনের প্রতি অকুণ্ঠ সমর্থন বজায় রেখেছেন। দেশের সার্বিক উন্নয়ন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সাম্য ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সুসংগঠিত থেকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
​শুভেচ্ছা বার্তার বিলকিস ইসলাম দেশবাসী ও নীলফামারী জেলাবাসীর সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com