মোঃ মাইনুল হক সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীর সৈয়দপুরে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। সৈয়দপুর থানা পুলিশের আয়োজনে (১৬সেপ্টেম্বর) বুধবার সকালে স্থানীয় সৈয়দপুর মিনি স্টেডিয়ামে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। সংরক্ষিত নারী (৩০৭) আসনের (সাংসদ সদস্য) বিলকিস ইসলাম। খেলাধুলার মধ্য দিয়ে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। মাদক মুক্ত ও সুস্থ সমাজ গঠনে এমন ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফারাহ্ ফাতেহা তাকলিমা।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)রেজাউল করিম রেজা র পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (পাপ্পু)।সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।