সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য, ক্রসফায়ারে জড়িত ২ এএসআই মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫ র‍্যাবের বদলে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে উদ্বিগ্ন টিআইবি শ্রীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি রাস্তা কেটে ফেলার অভিযোগ রামগঞ্জ থানার সক্ষমতা বাড়াতে যুক্ত হলো নতুন পুলিশ গাড়ি মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মৃত্যু নাটোরের বড়াইগ্রামে চুরির ৮ ঘণ্টার মধ্যে গরু-মহিষ উদ্ধার, গ্রেপ্তার ২ নওগাঁয় কম্পিউটার দিয়ে জাল নোট তৈরির সময় ৪৭ হাজার টাকাসহ গ্রেফতার ১ লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা, নাতি ও নাতনির মর্মান্তিক মৃত্যু

শ্রীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি রাস্তা কেটে ফেলার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
19

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে একটি সরকারি রাস্তা কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। চকপাড়া গ্রামে স্থানীয় এক পরিবেশবিদের বাড়ির যাতায়াতের পথ বন্ধ করতে এই কাণ্ড ঘটানো হয়। এতে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে সমাজকর্মী ও পরিবেশবিদ সাঈদ চৌধুরীর বাড়ি এবং তাঁর প্রতিষ্ঠিত ‘পাঠইচ্ছা’ নামক পাঠাগারে যাতায়াতের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেই রাস্তা কেটে গর্ত সৃষ্টি করেন, যার ফলে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোটিশ জারি করে। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের সেই নির্দেশ ও নিষেধাজ্ঞা পুরোপুরি উপেক্ষা করে গত রবিবার (৬ সেপ্টেম্বর) দিনভর পুনরায় রাস্তায় গর্ত খোঁড়ার কাজ চালানো হয়।

রাস্তাটি কেটে ফেলায় ওই বাড়ির বাসিন্দা, পাঠাগারে আসা পাঠক এবং আশপাশের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের ভাষa, সরকারি রাস্তা নিয়ে এই বিরোধের কারণে সাধারণ মানুষের চলাচলের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। সেইসঙ্গে প্রশাসনের নোটিশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি অবিলম্বে চলাচলের উপযোগী করার জোরালো দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে অভিযুক্ত পক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com