রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
বিটিভির ডিজাইন শাখার প্রথম নারী পরিচালক নাটোরের রুনা লায়লা পণ্যের আলোচনা করলেই বিজ্ঞাপন আসছে! ফোনের আড়ি পাতা বন্ধ করুন জোরপূর্বক পদত্যাগপত্রের  বৈধতা নেই: হাইকোর্ট জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, মিলছে না সন্ধান নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রাইবাকিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View
47

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের কুলিয়ারচরের গ্রাম-বাংলায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। হাট-বাজার, মোড় ও চায়ের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সমর্থন, দোয়া ও ভালোবাসা পেতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় যোগাযোগ শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ দেলোয়ার হুসেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডুমরাকান্দা বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনন্দ মিছিল করেন তিনি। মিছিল শেষে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা দেন হাজী মোঃ দেলোয়ার হুসেন।
প্রার্থীতা ঘোষণাকালে হাজী মোঃ দেলোয়ার হুসেন বলেন, আগামী শুক্রবার ডুমরাকান্দা বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের দোয়া নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
প্রার্থীতা ঘোষণার সময় সালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ৬নং সালুয়া ইউনিয়নে বিএনপির অন্তত পাঁচজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে প্রচার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশায় সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সমর্থন আদায়ে তৎপর রয়েছেন।
তবে শেষ পর্যন্ত বিএনপির দলীয় সমর্থন কার ভাগ্যে জুটবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সম্ভাব্য সব প্রার্থী ও তাদের অনুসারীরা। ফলে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সালুয়া ইউনিয়নে নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com