শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কুলিয়ারচরে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ Time View
70

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী আবু বক্কর নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আবু বক্কর (৬৫) উত্তর সালুয়া গ্রামের মৃত রুসমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যান আবু বক্কর। একপর্যায়ে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণ ও ধর্ষণের চেষ্টা করা হয়।
বিষয়টি টের পেয়ে শিশুটির স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে তিন বছরের শিশুকে কেন্দ্র করে এমন গুরুতর অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা উদঘাটনের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com