নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
৭
Time View
Screenshot
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করেছে র্যাব-১১। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুতুবাইল এলাকায় অবস্থিত প্যারাডাইস ক্যাবলের ওই পরিত্যক্ত কারখানায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি কম্পানির একটি বিশেষ দল ওই কারখানায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কারখানার আশপাশের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এছাড়া, অবৈধ...
10
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করেছে র্যাব-১১। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুতুবাইল এলাকায় অবস্থিত প্যারাডাইস ক্যাবলের ওই পরিত্যক্ত কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি কম্পানির একটি বিশেষ দল ওই কারখানায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কারখানার আশপাশের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এছাড়া, অবৈধ অস্ত্র ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।